ঢাকা ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
ফাইল ছবি
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর দক্ষিণপাড়া মুছাপীর বাড়ি গ্রামের সৌখিন গবাদিপশু পালনকারী নজমুল হোসেনের ২টি গরু চুরি হয়েছে। এর মধ্যে ১টি ষাড় ও ১টি গর্ভবতী গাভী গরু। ষাড় গরুর রং ন্যাড়া সাদা ও খাটো লাল রংয়ের শিং। তবে গাভী গরুর রং কালো। চুরি হওয়া ২টি গরুর মূল্য প্রায় ১ লাখ টাকা।
মঙ্গলবার গভীর রাতে গোয়াল ঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায় চোরেরা। বুধবার সকালে গরুগুলো না পেয়ে দিশেহারা হয়ে পড়েন মালিক নজমুল হোসেন। চার দিকে চলছে খোঁজাখুজি।
তবে চুরি হওয়া গরুর মালিক নজমুল হোসেন বলেন, আমার শখের গরুগুলো চুরি হয়েছে। কেউ আমার চুরি হওয়া গরুর সন্ধান দিলে তাকে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। গরুর সন্ধান পেলে আমার মোবাইল নং-০১৭৯৭-২৯৪৫৬৯ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। তিনি চুরি যাওয়া গরু ফিরে পাওয়ার আশায় পুরস্কার ঘোষণা করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host