ঢাকা ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের হালুয়ারগাওঁ(বারঘর) এলাকায় একটি সিএনজি ও পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং অপর আরও ৭জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম সুফিয়া বেগম(৬০)। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার খামারখাল গ্রামের ফেরদৌস মিয়ার স্ত্রী।
রোববার সকালে এ দুর্ঘনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় ও পুলিশ জানায়, জগন্নাথপুরের খামারখাল গ্রাম থেকে সিএনজি যোগে অতিরিক্ত যাত্রী নিয়ে সুনামগঞ্জে আসার পথে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের হালুয়ারগাওঁ(বারঘর) এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে সবজি বোঝাই একটি পিকাপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এমন হতাহতের ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই সিএনজি ওপিকাপ ভ্যানের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
আহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার খামারখাল গ্রামের আব্দুল আলীমের ছেলে সায়েম(২৩), মেয়ে সাফিয়া বেগম(৪৫), একই গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী শিল্পী বেগম(৩৫), ছেলে মেহেদী(১২), খামারখাল গ্রামের মৃতআব্দুল হাকিমের স্ত্রী কার্যালা বেগম(৫৫),দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বুড়–মপুর গ্রামের কদ্দুছ মিয়ার ছেলে হাবিবুর মিয়া(৩০), শান্তিগঞ্জ এলাকার মো. চানঁ মিয়ার ছেলে সাদিকুর রহমান(৩২) প্রমুখ।
আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে সুনামগঞ্জসদর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host