ঢাকা ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শিশু হত্যা মামলার আসামি আব্দুল হালিম ওরফে ওমর ফারুককে শ্রীঘরে পাঠিয়েছেন আদালত। শনিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিব নূরের আদালত তাকে জেল হাজতের প্রেরণের নির্দেশ দেন। এর আগে শহরের হাসন নগরে পাথর দিয়ে মাথা থেঁতলে চার বছরের শিশু এনামুল হক মুসা হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়। শুক্রবার রাতে সুনামগঞ্জ সদর থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহত শিশুর চাচা নূর হোসেন। মামলায় এক মাত্র আসামি করা হয়েছে আব্দুল হালিম ওরফে ওমর ফারুককে (২৮)। সে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে বাসিন্ধা।
শনিবার হত্যাকারিকে আদালতে তোলা হয়। আব্দুল হালিম ওরফে ওমর ফারুককে থানা হাজত থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিব নূরের তোলা হলে আদালত তাকে জেল হাজতের প্রেরণের নির্দেশ দেন।
কোর্ট পরিদর্শক সেলিম নেওয়াজ বলেন, আদালতে তোলা হলে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক। শুক্রবার দুপুরে এনামুল হক মুসাকে পাথর দিয়ে থেঁতলে আব্দুল আলিম ওরফে ওমর ফারুক কে আহত করে। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ নেয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পর ওই যুবককে আটক করেন স্থানীয়রা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host