ধর্মপাশায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সভা

প্রকাশিত: 8:21 PM, December 12, 2020

ধর্মপাশায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সভা

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, মুর‌্যাল ভাঙচুর ও অবমাননার বিরুদ্ধে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকাল ১১টায় স্থানীয় গণমিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেবের পরিচালনায় এতে বক্তব্য দেন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, মেডিকেল অফিসার ঈশা খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা এলজিইডির প্রকৌশলী আরিফ উল্লাহ খান, ধর্মপাশা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল করিম, ইউআরসির ইন্সট্রাক্টর চন্দন কুমার বণিক, স্বাস্থ্য পরিদর্শক ইনছান মিয়া। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর