ঢাকা |
প্রকাশিত: 7:05 PM, December 18, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম আলমগীর মিয়া(৩০)। সে ওই অভিযোগের পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং জয়কলস ইউনিয়নের কাকিয়ারপাড় (নোয়াগাঁও) গ্রামের নুর নবীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেনের দিক নির্দেশনায় উপজেলার ডেকার হাওরে অভিযান চালিয়ে আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সঙ্গীয় ফোর্স সাইফুর রহমান, সৈয়দ শিপলু।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন আসামিকে গ্রেপ্তারের পর আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host