সিওমেকের শিশু বিভাগে বিশেষায়িত ক্লিনিক চালু

প্রকাশিত: 7:23 PM, July 2, 2025

সিওমেকের শিশু বিভাগে বিশেষায়িত ক্লিনিক চালু

নিজস্ব প্রতিবেদক
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগে বিশেষায়িত ক্লিনিক চালু করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) ক্লিনিকটি চালু করেন সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও অধ্যাপক (শিশু) অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।
সাথে উপস্থিত ছিলেন পরিচালক ব্রি. জেনারেল ডা. উমর রাশেদ মুনির, উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী সহ শিশু বিভাগের শিক্ষক, চিকিৎসকবৃন্দ।
সপ্তাহের প্রতিটা দিন একেকটা নির্দিষ্ট বিষয়ের রোগীর ফলোআপ এর জন্যে সুনির্দিষ্ট করা হয়েছে।
পেডিয়েট্রিক্স ডিপার্টমেন্টের ‘পিআইসিইউ’ এর কার্যক্রম চলমান। খুব শীঘ্রই আমরা আশা করছি ‘পিআইসিইউ’ এর যাত্রা শুরু হবে। সিলেট বিভাগের শিশুদের আইসিইউ সেবায় কিছুটা হলেও ভূমিকা রাখতে পারবে এই ‘পিআইসিইউ।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর