ঢাকা ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬
জকিগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন তথা জকিগঞ্জ-কানাইঘাট এলাকা নিয়ে সুক্ষ্মভাবে চিন্তা করছেন জমিয়ত-বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক। ইতোমধ্যে তিনি প্রতিদিনের পথসভা, গণসংযোগসহ ভোটারদের কাছে নিজের পরিকল্পনার কথা ব্যক্ত করছেন তার বক্তব্যের মাধ্যমে।
বিশ্বমানের শিক্ষা, দুর্নীতিমুক্ত চিকিৎসাসেবা আর কৃষকদের প্রশিক্ষিত করাই মাওলানা উবায়দুল্লাহ ফারুকের মূল পরিকল্পনা।
শিক্ষাক্ষেত্রে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিভিন্ন জনসভা, পথসভায় বলছেন, তিনি নির্বাচিত হলে সিলেট-৫ আসনের বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত ভবন নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কার করা হবে। পর্যাপ্ত ও মানসম্পন্ন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। বিনামূল্যে বা স্বল্পমূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ নিশ্চিত করা হবে। কারিগরি ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বৃদ্ধি করা হবে। মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করা হবে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা চালু করা হবে। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা ও বৃত্তির ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা করা হবে। নারীদের জন্য স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করে চিকিৎসাসেবা নিশ্চিত করাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি মনে করেন সরকারি হাসপাতালগুলো দুর্নীতিমুক্ত হলে জনগণের সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত হবে।
জকিগঞ্জ-কানাইঘাটের জনস্বার্থ ও চিকিৎসাসেবা নিয়ে তার পরিকল্পনার কথা তিনি নির্বাচনী সভাতে তুলে ধরেন। বক্তব্যে তিনি বলেন, আমি বিজয়ী হলে সরকারী হাসপাতাল সমূহ দুর্নীতিমুক্ত করে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
উপজেলা সদর হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হবে। জরুরি অ্যাম্বুলেন্স ও মাতৃসেবা জোরদার করা হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবার ওষুধ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। নারী বিষয়ক চিকিৎসার পরিবেশকে নারীবান্ধব করে গড়ে তোলা হবে। প্রসূতি মা-দের জন্য অপারেশন ছাড়া নিরাপদ ডেলিভারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কৃষিনির্ভর বাংলাদেশ। একটি স্বনির্ভর দেশ গঠনে কৃষিকাজের ভূমিকা সবচেয়ে বেশী উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, আমি নির্বাচিত হলে অনাবাদ জমি চাষের আওতায় আনা হবে। সার ও সেচ সুবিধা ন্যায্য দামে নিশ্চিত করা হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা দেওয়া হবে। সহজ শর্তে আধুনিক কৃষিযন্ত্র ও কৃষিঋণ প্রদান করা হবে। কৃষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host