অন্যায়কারীরা কবরস্থানের মানুষ কবরস্থানে জায়গা দেওয়া উচিত  : বিশ্বনাথে বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬

অন্যায়কারীরা কবরস্থানের মানুষ কবরস্থানে জায়গা দেওয়া উচিত  : বিশ্বনাথে বিভাগীয় কমিশনার

বিশ্বনাথ প্রতিনিধি
অন্যায় অবিচার যারা দেখে, সমর্থন করে প্রতিবাদহীন, সহযোগী ও দর্শকের ভুমিকা পালন করে এঁরা কবরস্থানের মানুষ, তাদের কবরস্থানে জায়গা করে দেওয়া উচিত। এই সমাজে তাদের কোনো মূল্য নাই। এমন মন্তব্য করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন নবী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষনার্থী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের উদ্দেশ্যে এসময় প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন নবী আরো বলেন, নাগরিকদের রাষ্ট্রের অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, চিকিৎসা পাওয়ার সাংবিধানিক যে অধিকার রয়েছে, সেটি যেমন চান, তেমনি ভোট প্রদানও নাগরিক অধিকারের একটি অধিকার। এটি নিরাপদ ভাবে প্রয়োগ করে এই অধিকার নিশ্চিত করুন। ভোটাধিকার থেকে দীর্ঘদিন মানুষ কে বঞ্চিত করে রাখা হয়েছিল। অন্যের আত্মসম্মান, বাক স্বাধীনতা ও অধিকার যারা হরণ করে এঁরা বাটপার, সন্ত্রাস, রাষ্ট্রদ্রোহী ও সমাজের নিকৃষ্ট জীব। অন্যায় অবিচার যারা দেখে, সমর্থন করে, প্রতিবাদহীন, সহযোগী ও দর্শকের ভুমিকা পালনকারী মানুষ কবরস্থানের মানুষ, তাদের কবরস্থানে থাকা উচিত। এই সমাজে তাদের কোনো মূল্য নাই।
রবিবার (১ ফেব্রুয়ারী) সিলেটের বিশ্বনাথ পৌর শহরের বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালন, নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক যোগাযোগ ও সহযোগিতা ত্বরান্বিত করতে নির্দেশনা রয়েছে এমন তথ্য জানিয়ে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং এবং পোলিং কর্মকর্তাদের সঠিক নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি ।
প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচন সংক্রান্ত আইন, ভোটগ্রহণ পদ্ধতি, দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট ও নির্বাচন উপকরণ ব্যবহার, ফলাফল প্রেরণসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও নির্দেশনা শেষে বিভাগীয় কমিশনার বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলা উদ্দিন, সহকারী নির্বাচন কর্মকর্তা মঞ্জরুল আলম ও শফিকুল ইসলাম।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবি, ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মানছুরা আক্তার, বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ লুৎফর রহমান, থানা অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর