গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদের কমিটি গঠন

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬

গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদের কমিটি গঠন

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সমাজসেবায় এগিয়ে আসা গোয়াইনঘাটের নাগরিকদের নিয়ে ২০১৬ সালে গঠিত হয় গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদ নামে একটি সামাজিক সংগঠন।
দেশী-বিদেশী সমাজকর্মীদের অক্লান্ত পরিশ্রমে পরিচালিত এ সংগঠন বাংলাদেশ সরকারের নিবন্ধন লাভ করে। যার নাম্বার সিল-১৩৬৬/২০২৩।
এরই ধারাবাহিকতায় সকল সাধারন সদস্যদের কন্ঠ ভোটে দেশীয় সমন্বয় কমিটি গঠিত হয়েছে। পরিষদের কাজে গতি বাড়াতে কেন্দ্রিয় সভাপতি নিয়াজ মুর্শেদ ও সাধারন সম্পাদক মো. মিছবা উদ্দিন স্বাক্ষরিত প্রেস নোটে গোয়াইন ঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদ দেশীয় সমন্বয় শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ২৮ জানুয়ারি ১১ সদস্যের কার্যকরী কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এম এ সামাদ, সাধারন সম্পাদক হিসাবে র্নিবাচিত হয়েছেন জইন উদ্দিন বাচ্ছু।
এ ছাড়াও নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি আমিনুর রশিদ শামীম, সহ-সাধারন সম্পাদক মো. বশির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মন্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন নাজির, অর্থ সম্পাদক মো. রুবেল আহমদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক মো. মইবালি মিয়া উরফে বইবালি মিয়া, র্নিবাহী সদস্য যথাক্রমে মো. আলা উদ্দিন ও তৈয়বুর রহমান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর