গায়ানার সহ-রাষ্ট্রপতির সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

গায়ানার সহ-রাষ্ট্রপতির সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিজয়ের কণ্ঠ ডেস্ক
গায়ানার প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সহ-রাষ্ট্রপতি ভারত জাগদিও-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন যুক্তরাজ্যভিত্তিক এক ব্রিটিশ-বাংলাদেশি প্রতিনিধিদল। সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সহ-রাষ্ট্রপতি জাগদিও আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের সঙ্গে গায়ানার উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও কমিউনিটি পর্যায়ে কাজের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
লন্ডন থেকে আগত প্রতিনিধিদলে ছিলেন-লন্ডন থেকে আগত প্রতিনিধিদলে ছিলেনÑলন্ডন ইস্ট একাডেমির সাবেক প্রিন্সিপাল, মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের বার বার নির্বাচিত প্রেসিডেন্ট, লেখক ও গবেষক ড. মুসলেহ ফারাদী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও ইস্ট এন্ড চ্যারিটি সংস্থার প্রেসিডেন্ট সাংবাদিক নবাব উদ্দিন, যুক্তরাজ্যের সর্ববৃহৎ যুব সংগঠন ইয়াং মুসলিম অর্গানাইজেশনের সাবেক প্রেসিডেন্ট এবং ইস্ট লন্ডন মসজিদের সাবেক প্রেসিডেন্ট আয়ুব খান, ইস্ট লন্ডন মসজিদের সাবেক ডিরেক্টর ও ইসলামিক ফোরাম ইউরোপের সাবেক প্রেসিডেন্ট দিলোয়ার হোসেন খান, ব্রিটেনের উচ্চ আদালতের প্র্যাকটিসিং ব্যারিস্টার, লেখক ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমেদ, হেইবারিং কলেজের লেকচারার ও রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর ড. জামাল উদ্দিন, ব্রিট কলেজের চিফ এক্সিকিউটিভ ও ইস্ট লন্ডন মসজিদের সাবেক ট্রেজারার মুসাদ্দিক আহমেদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের আজীবন সদস্য ও ফাইন্যান্স বিশেষজ্ঞ বাব-উল-হক, ইস্ট লন্ডন মসজিদের হেড অব অ্যাসেট অ্যান্ড অপারেশন আসাদুজ্জ মোহাম্মদ জামান, ডাগেনহাম কমিউনিটি ফোরাম এর চেয়ারম্যান, কমিউনিটি ব্যক্তিত্ব সুহেল সিরাজী, এবং লেখক ও কলামিস্ট, এলবি ২৪–এর ব্যবস্থাপনা পরিচালক, ইউরো বাংলা’র প্রধান সম্পাদক ও লন্ডন এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
উল্লেখ্য, ভারত জাগদিও ১৯৬৪ সালের ২৩ জানুয়ারি গায়ানার ডেমেরারা-মাহাইকা অঞ্চলের ইউনিটি গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই তিনি পিপলস প্রগ্রেসিভ পার্টির (পিপিপি) যুব সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং পরবর্তীতে রাশিয়ার Patrice Lumumba University থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৯৫ সালে অর্থমন্ত্রী এবং ১৯৯৯ সালে মাত্র ৩৫ বছর বয়সে গায়ানার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে ২০২০ সাল থেকে তিনি গায়ানার সহ-রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার নেতৃত্বে গায়ানার অর্থনীতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়, বৈদেশিক ঋণ কমে আসে এবং অবকাঠামো উন্নয়নে বড় অগ্রগতি হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সর্বশেষ ২৪ খবর