রোটারি ক্লাব অব জালালাবাদের ৪১তম নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত: 10:25 PM, July 6, 2026

রোটারি ক্লাব অব জালালাবাদের ৪১তম নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রোটারি ইন্টারন্যাশনালের আদর্শে সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে রোটারি ক্লাব অব জালাবাদের ৪১তম নবগঠিত কমিটির অভিষেক বা ইনস্টলেশন অনুষ্ঠান গত ০৩ জুলাই ২০২৬ শুক্রবার রাত ৮টায় সিলেটের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিনের সঞ্চালনায় এবং রোটারিয়ান শাহ আশিকুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন রোটারি বাংলাদেশের ডিস্ট্রিক্ট-৬৪ ও ৬৫-এর কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক এ. জামান, পিএইচডি এবং পিডিজি লেফটেন্যান্ট কর্নেল (অব.) আতাউর রহমান পীর।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যক্ষ লতিফা জাহাঙ্গীর, সেক্রেটারি রোটারিয়ান জাকিরা ফাতেমা লিমি চৌধুরী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন রোটারি বর্ষের কার্যক্রমের সূচনা করেন। এ সময় রোটারির মূলনীতি অনুসরণ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন এবং মানবকল্যাণে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রেসিডেন্টের বক্তব্য
নবনির্বাচিত প্রেসিডেন্ট অধ্যক্ষ লতিফা জাহাঙ্গীর তাঁর বক্তব্যে রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে পরিচালিত দেশের অন্যতম বৃহৎ সেবামূলক প্রতিষ্ঠান জালালাবাদ পঙ্গু পুনর্বাসন কেন্দ্র এবং ফ্রি ফ্রাইডে ক্লিনিক-এর কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে হাজার হাজার সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসা, পুনর্বাসন ও বিভিন্ন মানবিক সেবা পেয়ে আসছেন। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি রোটারির মতো সেবাধর্মী সংগঠনগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রোটারির বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে ক্লাবের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর