সোনালী চেলা নদীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন বন্ধের দাবিতে দোয়ারাবাজারে প্রতিবাদ সভা

প্রকাশিত: 10:52 PM, August 5, 2026

সোনালী চেলা নদীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন বন্ধের দাবিতে দোয়ারাবাজারে প্রতিবাদ সভা

‎‎​সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
‎‎সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনালী চেলা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দা ও বালু-পাথর ব্যবসায়ীরা। অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

‎​বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার লছিমপুর বাজারে এলাকাবাসী, বালু শ্রমিক এবং ‘সোনালী চেলা বালু পাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’-এর যৌথ উদ্যোগে এ বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষের অংশগ্রহণে সভাটি জনসমুদ্রে পরিণত হয়।
‎​সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, নদীর সোনাপুর, কলাবাগান এবং কাজিরগাঁওসহ বিভিন্ন পয়েন্ট থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র আইন অমান্য করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর স্বাভাবিক গতিপথ ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ার পাশাপাশি স্থানীয় জনগণের ঘরবাড়ি ও জীবনযাত্রা চরম ঝুঁকিতে পড়েছে।

‎​প্রতিবাদ সভায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, “নদী রক্ষা ও পরিবেশ বাঁচাতে আমরা কোনো ধরনের প্রতিবাদ করলেই আমাদের ওপর নামিয়ে আনা হয় নানা হুমকি-ধমকি। এমনকি মিথ্যা মামলা-হামলার ভয় দেখানো হয়।” বক্তারা নদী ধ্বংসকারী এই অবৈধ সিন্ডিকেটের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

‎​আব্দুল হেকিমের সভাপতিত্বে এবং আব্দুর রশিদ, হাফিজুর রহমান ও রায়হান উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খলিলুর রহমান, ফয়াজ উদ্দিন মেম্বার, নুরুল ইসলাম নুরু, প্যানেল চেয়ারম্যান ইসরাইল,পরিবেশ আন্দোলন কর্মী গোলাম হোসেন, কামরুজ্জামান ভূঁইয়া, নওসাদ জামীল, ডা. চমক আলী, হাজী জালাল উদ্দীন, যুবদল নেতা মকবুল মিয়া, রজিবিউল ইসলাম, আজিজুর রহমান ও মুজিবুর রহমান।

‎​কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন হাজী স্বপন মিয়া। এছাড়া সোনালী চেলা বালু পাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মত্তছির আলী, সহ-সভাপতি সিরাজ মিয়া ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

‎​শান্তিপূর্ণভাবে সভাটি শেষ হলেও অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, এখন সেটাই দেখার বিষ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর