শান্তিগঞ্জে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি: হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা

প্রকাশিত: 2:05 AM, September 3, 2026

শান্তিগঞ্জে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি: হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার স্বজনরা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে এ ঘটনা ঘটে।

পলাতক আসামির নাম মো. আশিক মিয়া (সংবাদের একাংশে ‘আশির মিয়া’ উল্লেখ ছিল)। তিনি দামোধরতুপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিএনজিচালিত অটোরিকশা যোগে দামোধরতুপী গ্রামে অভিযান চালায়।

আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে হ্যান্ডকাফ পরিয়ে সিএনজিতে তোলার সময় তার স্বজনরা পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি করে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই আশিক মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ বিপুল সংখ্যক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই আসামি চম্পট দিতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী/ওলি উল্ল্যাহ জানান, হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামি পালিয়ে গেছে। তাকে পুনরায় গ্রেফতার এবং হ্যান্ডকাফ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর