গোয়াইনঘাটে জমি দখলের চেষ্টা,বাঁধা দেওয়ায় মাথায় কোপ থানায় অভিযোগ

প্রকাশিত: 12:28 AM, September 1, 2026

গোয়াইনঘাটে জমি দখলের চেষ্টা,বাঁধা দেওয়ায় মাথায় কোপ থানায় অভিযোগ

সুলেমান সিদ্দিকি, গোয়াইনঘাট, সিলেট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া হাওর হাদারবিল গ্রামে পূর্ববিরোধের জেরে কৃষক রফিক মিয়ার মৌরশি ও খাস জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ হোসেন মিয়া ও তার ছেলেদের বিরুদ্ধে।

হামলায় আহত রফিক মিয়া (৩০) জন বিবাদী করে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।আহত রফিক মিয়া উপজেলার বগাইয়া হাওর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

রোববার (৩০ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া হাওর (হাদারবিল)এলাকায় এ ঘটনা ঘটে।

বিবাদীরা হলেন, উপজেলার বাগইয়া হাওর গ্রামের রবিউল্লাহ ছেলে আমির হোসেন,আমির হোসেনের ছেলে আলমগী হোসেন, ফারুক আহমদ ও লোকমান মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়,বাদী রফিক মিয়ার মৌরশি ও দখলীয় ক্রয়সূত্রে মালিকানাধীন সাড়ে তিন বিঘা জমি ২০ বছর ধরে হোসেন মিয়া ও তার ছেলেরা দখলের চেষ্টা করে আসছেন।এ নিয়ে হোসেন মিয়ার সাথে রফিক মিয়ার বিরোধ চলে আসছে। এরই জেরে রোববার ৩০ আগস্ট দুপুরে বিবাদী হোসেন মিয়া, আলমগীর হোসেন, ফারুক আহমদ ও লোকমান মিয়া দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বসতঘরের সামনে গিয়ে জমি দখলের চেষ্টা করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে বিবাদীরা তাকে গালিগালাজ শুরু করেন।

একপর্যায়ে বিবাদীরা তাকে এলোপাতাড়ি মারধর করেন এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে।এসময় আলমগীর হোসেনের হাতে থাকা কোদাল দিয়ে মাথায় কোপ দেয়। এতে তার মাথা কেটে রক্তাক্ত জখম হয়।তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে বিবাদীরা তাকে ভবিষ্যতে সুযোগমতো তার ও তার পরিবারের লোকজন কে রাস্তা ঘাটে পাইলে প্রাণে হত্যা করে লাশ গুম করিয়া ফেলার হুমকি দিয়ে চলে যান।পরে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ওমর ফারুক বলেন,একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর