ঢাকা |
প্রকাশিত: 9:13 PM, September 1, 2026
আব্দুল হালিম, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি দেশ ও জনগণের স্বার্থে কাজ করে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিং তারিয়াংসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নগরীর রেজিস্টারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host