রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত: 12:17 AM, September 1, 2026

রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সাথে মতবিনিময় সভা

মোঃ আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগষ্ট) সকাল ১১ টায় সার্কিট হাউজ হল রুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি সুনামগঞ্জ ৪ আসনের এমপি এডভোকেট নুরুল ইসলাম নুরুলের বক্তব্যে বলেন,

বিএনপি নেতা মোনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মো মিজানুর রহমান চৌধুরী।

এ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম-কে ফুলের শুভেচ্ছা জানান সুনামগঞ্জ ইউনিটের নেতৃবৃন্দ ও সদস্যরা।

মতবিনিময় সভায়
উপস্থিত ছিলেন,রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাজু, সেক্রেটারি অ্যাডভোকেট মল্লিক মো. মাইন উদ্দিন সোহেল, কার্যনির্বাহী সদস্য ডাঃ সৈয়দ মোনাওয়ার আলী, অ্যাডভোকেট মো. আনিসুজ্জামান শামীম, মাহবুবুর রহমান পীর, মো. আশরাফ হোসেন লিটন, আব্দুস সাত্তার মো. মামুন, ইজাজুল হক চৌধুরী নাসিম, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, আজীবন সদস্য তরুণ কান্তি সাহা ও কাউসার আলম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ক্ষমতা স্বাক্ষরপ্রাপ্ত এডভোকেট আব্দুল হক,বিএনপি নেতা রেজাউল হক,আতম মিছবাহ,সেলিম আহমেদ,এটিএম হেলাল।

সুনামগঞ্জ ইউনিটের যুব প্রধান পিয়াশ শ্যাম প্রিতম, যুব সদস্য শাহজাহান আলম সিদ্দিকী, নাহিদ, সায়েম, তমাল, ফাহিমা, মুন্নী, রিপনসহ রেড ক্রিসেন্টের আরও অনেক সদস্য ও স্বেচ্ছাসেবক।

অনুষ্ঠানে বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

বক্তারা সরকারের নির্দেশিত বৃক্ষরোপণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর