সিলেটে বাসা থেকে মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ, থানায় জিডি

প্রকাশিত: 3:54 PM, August 31, 2026

সিলেটে বাসা থেকে মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে মিনহাজ সামাদ চৌধুরী (৫১) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী শারমিন বেগম শাহপরান (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬, শনিবার সন্ধ্যা ৬টার দিকে শাহজালাল উপশহর ব্লক-বি এলাকার বাসা থেকে মিনহাজ সামাদ চৌধুরী বের হওয়ার পর নিখোঁজ হন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় মিনহাজ সামাদ চৌধুরীর সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
মিনহাজ সামাদ চৌধুরীর সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর