পটিয়ার গ্রামের বাড়ি থেকে ভোরে আটক, আত্মগোপনের কারণ এখনো অজানা
সপরিবারে আটক স্বর্ণ ব্যবসায়ী পিন্টু

প্রকাশিত: 5:49 PM, August 28, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>পটিয়ার গ্রামের বাড়ি থেকে ভোরে আটক, আত্মগোপনের কারণ এখনো অজানা</span> <br/> সপরিবারে আটক স্বর্ণ ব্যবসায়ী পিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ

নিখোঁজ থাকার পর চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে পরিবারের সদস্যদেরসহ আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি আত্মগোপনে ছিলেন। তবে কী কারণে পরিবারের সদস্যদের নিয়ে তিনি আত্মগোপনে গিয়েছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের পটিয়ায় নিজ গ্রামের বাড়ি থেকে পিন্টু দাসকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) গাজী কালাম জানান, টানা দুই দিন চেষ্টা চালানোর পর পিন্টু দাসকে আটক করা সম্ভব হয়েছে। তিনি বলেন, চাঁদপুরে কাউকে কিছু না জানিয়েই গ্রামের বাড়িতে গিয়ে আত্মগোপনে ছিলেন পিন্টু দাস। তবে কেন তিনি সেখানে গিয়েছেন, সে বিষয়ে এখনো কোনো জবাব দেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই নিজের ব্যবসাপ্রতিষ্ঠান এসকে জুয়েলার্স অ্যান্ড শিল্পালয়ে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে চাঁদপুর থেকে চলে যান পিন্টু দাস। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পিন্টুর কোনো সন্ধান না পেয়ে পরবর্তীতে বাড়ির মালিক সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে, স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার ব্যবসাপ্রতিষ্ঠানে অনেকে স্বর্ণ বন্ধক রেখে নগদ অর্থ গ্রহণ করতেন। অভিযোগকারীদের দাবি, বন্ধক রাখা এসব স্বর্ণ সঙ্গে নিয়েই তিনি আত্মগোপনে চলে গেছেন।

তবে কেন তিনি আত্মগোপনে গিয়েছিলেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি পিন্টু দাস। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর