বিজিবির ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেবেন তিনি
মঙ্গলবার সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত: 9:42 PM, August 27, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>বিজিবির ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেবেন তিনি</span> <br/> মঙ্গলবার সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদকঃ

একদিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে তাঁর সফরসূচি নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম সিলেট সফর।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল ১১টা ২০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে যাবেন।

সেখানে চা-বিরতি শেষে দুপুর ১২টা ১০ মিনিটে Shimanto School of Surveillance and Drone Warfare (SSSDW)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থিরচিত্র পর্বে অংশ নেবেন মন্ত্রী। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করবেন। বেলা ১২টা ৫০ মিনিটে তিনি ড্রোন প্রদর্শনী উপভোগ করবেন।

দুপুর ১টা ২০ মিনিটে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেস ব্রিফিং করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর দুপুর ১টা ৫০ মিনিটে বিজিবি অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করবেন।

সফরের অংশ হিসেবে বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেবেন তিনি। সভায় সিলেট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হবে।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. শিমুল আকতার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার ফয়সল হাসান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর