দিরাইয়ে ৩ লিটার চোলাই মদসহ এক যুবক গ্রেপ্তার

প্রকাশিত: 4:25 PM, August 27, 2026

দিরাইয়ে ৩ লিটার চোলাই মদসহ এক যুবক গ্রেপ্তার

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের দিরাইয়ে থানা-পুলিশের বিশেষ অভিযানে ৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ জহর মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (২৬ আগস্ট) দিরাই থানার রাজানগর ইউনিয়নের হরনগর এলাকার একটি কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহর মিয়া হরনগর গ্রামের মিয়াফর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইসমাইল মিয়াসহ সঙ্গীয় ফোর্স এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ ডিউটি পরিচালনা করছিলেন।

অভিযান চলাকালে হরনগর এলাকাধীন ইটভাটাগামী রাস্তায় সাদিকুরের দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর স্থানীয় লোকজনের সহায়তায় জহর মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর