জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ‘হাইকিং-২০২৬’

প্রকাশিত: 9:22 AM, August 25, 2026

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ‘হাইকিং-২০২৬’

মোঃ বিলাল উদ্দিন গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ শনিবার (২২শে আগস্ট) সকালে আনন্দঘন ও রোমাঞ্চকর এই হাইকিংয়ের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, স্কাউটিং তরুণদের সৎ, দেশপ্রেমিক ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তোলে। হাইকিংয়ের মতো রোমাঞ্চকর কার্যক্রম স্কাউটদের মানসিক ও শারীরিক শক্তি বাড়াতে সাহায্য করে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই মুক্ত স্কাউট গ্রুপ আগামীদিনে মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার হিফজুর রহমান খাঁন-এর সভাপতিত্বে এবং গোয়াইনঘাট মুক্ত স্কাউট গ্রুপের এস.আর.এম মারুফ আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন এবং জাফলং ট্যুরিস্ট পুলিশের এসআই হারুন অর রশিদ।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ সারোয়ারদী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট মুক্ত স্কাউট গ্রুপের গার্লস ইন স্কাউট লিডার সুমাইয়া মাহমুদ সুমিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কাউট নেতৃবৃন্দ।

 

দিনব্যাপী আয়োজিত এই রোমাঞ্চকর হাইকিংয়ে মুক্ত স্কাউট গ্রুপের বিভিন্ন দলের স্কাউট সদস্যরা নানা রকম দিকনির্দেশনা ও ম্যাপ অনুসরণ করে নির্ধারিত লক্ষ্যস্থলে পৌঁছান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর