দিরাইয়ে ভুয়া বিজিবি সদস্য গ্রেফতার: হোটেলের জিনিসপত্র চুরির অভিযোগে আটক১

প্রকাশিত: 9:31 AM, August 25, 2026

দিরাইয়ে ভুয়া বিজিবি সদস্য গ্রেফতার: হোটেলের জিনিসপত্র চুরির অভিযোগে আটক১

​বিশেষ প্রতিনিধি, তৌফিকুর রহমান তাহের:

সুনামগঞ্জের দিরাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভুয়া পরিচয় দিয়ে হোটেলে অবস্থান এবং মালামাল চুরির অভিযোগে মোঃ সাইফুর রহমান রুনেল (৩৯) নামের এক ভুয়া বিজিবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রুনেল সিলেট জেলার ওসমানীনগর থানার পূর্ব ব্রাহ্মনগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে দুপুর প্রায় ৩:১২ ঘটিকায় রুনেল নিজেকে বিজিবি সদস্য পরিচয়ে দিরাই পৌরসভার ‘জাকারিয়া আবাসিক হোটেল’-এর ২০৩ নম্বর কক্ষটি ভাড়া নেন।
সেখানে অবস্থানকালে তিনি প্রায়ই বিজিবির লোগোযুক্ত
করতেন।

​গত ২০ আগস্ট বিকেল ৪:৩৮ ঘটিকায় বিজিবির লোগোযুক্ত ট্রাভেল ব্যাগ নিয়ে তিনি হোটেল থেকে বের হতে গেলে হোটেল বয়ের সন্দেহের সৃষ্টি হয়। কাজের কথা বলে তিনি চাবি জমা দিয়ে বাইরে যান। এরপর হোটেল ম্যানেজার ও বয় কক্ষে প্রবেশ করে দেখতে পান, রুমের ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, বাথরুমের মিরর (আয়না), বেসিন সেলফ এবং তোয়ালে গায়েব হয়ে গেছে।

​ঘটনাটি তাৎক্ষণিকভাবে হোটেলের মালিক শাহ জাকারিয়া চৌধুরীকে জানানো হয়। পরবর্তীতে হোটেল মালিক ও স্থানীয়দের সহায়তায় ছাতক থানার জাউয়া বাজার এলাকা থেকে অভিযুক্ত রুনেলকে আটক করে দিরাই থানায় সোপর্দ করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং তার কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।

​এ ঘটনায় দিরাই থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
​সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়ে পুলিশ প্রশাসন জানায়, কেউ বিজিবি
বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিলে প্রয়োজনে তার সঠিক পরিচয়পত্র যাচাই করে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর