জেলা প্রশাসকের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: 12:28 AM, August 19, 2026

জেলা প্রশাসকের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

তৌফিকুর রহমান তাহের বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ

বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয় এবং কুশল বিনিময় করা হয়।
রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি পরিমল তালুকদার, সাধারণ সম্পাদক কুশল রাজ পাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক অমর চক্রবর্তীর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিবু পোদ্দার ও সদস্য চন্দন কুমার দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে সুনামগঞ্জ সম্প্রীতির এক অনন্য নিদর্শন। এই জেলায় সকল ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিনের যে সুদৃঢ় ভাত্রৃত্বের বন্ধন রয়েছে, তা ভবিষ্যতে আরো অটুট থাকবে।” একই সাথে সংগঠনের যেকোনো ইতিবাচক ও সামাজিক কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর