ঢাকা |
প্রকাশিত: 9:52 PM, August 13, 2026
তৌফিকুর রহমান তাহের
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ইজারাবিহীন তিনটি গুরুত্বপূর্ণ বাজারের খাস কালেকশনের জন্য উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। এতে কড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে বাজার তিনটির খাস কালেকশন বাবদ মোট ৫৯ লাখ ২২ হাজার টাকার সর্বোচ্চ ডাক উঠেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এই নিলাম সম্পন্ন হয়। সরকারি নিয়ম অনুযায়ী, আগামী ১ ভাদ্র থেকে ৩০ চৈত্র পর্যন্ত নির্ধারিত মেয়াদের জন্য সর্বোচ্চ দরদাতাদের হাতে খাস কালেকশনের দায়িত্ব তুলে দেওয়া হয়।
বাজারভিত্তিক নিলামের বিস্তারিত:
বাঘবেড় বাজার নিলামে সর্বমোট ৩৩ জন অংশগ্রহণ করেন। সবচেয়ে বেশি প্রতিযোগিতা হওয়া এই বাজারে আঃ হাই সর্বোচ্চ ৩৬ লাখ ৬১ হাজার টাকা হাঁকিয়ে খাস কালেকশনের দায়িত্ব নেন।
চিনাকান্দি বাজার ২৯ জন অংশগ্রহণকারীর মধ্যে জাহিদ হাসান সর্বোচ্চ ৯ লাখ ৩৬ হাজার টাকা ডাক দিয়ে দায়িত্ব লাভ করেন।
বিশ্বম্ভরপুর বাজার: ২৩ জন দরদাতার মধ্যে প্রতিযোগিতা শেষে সর্বোচ্চ ৭ লাখ ২৫ হাজার টাকা দর দিয়ে জাহাঙ্গীর আলম খাস কালেকশনের অধিকার পান।
উপজেলা প্রশাসন জানায়, সরকারি সব বিধি-বিধান মেনে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে উন্মুক্ত নিলাম পরিচালনা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের নির্ধারিত নিয়ম ও সময়ের মধ্যে খাস কালেকশন কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নিলামকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়। এভাবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে খাস কালেকশন দেওয়ায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host