হাদারপাড় বালুমহালের ইজারা এলাকায় প্রশাসনের অভিযান, ৩টি বালুবাহী বডি ক্ষতিগ্রস্ত, আটক ৮

প্রকাশিত: 11:35 PM, August 5, 2026

হাদারপাড় বালুমহালের ইজারা এলাকায় প্রশাসনের অভিযান, ৩টি বালুবাহী বডি ক্ষতিগ্রস্ত, আটক ৮

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজারসংলগ্ন নদীতে ইজারাকৃত বালুমহালে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল প্রায় ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন। অভিযানের সময় বালু ও নুড়ি পাথর বহনে ব্যবহৃত ৩টি বডি ক্ষতিগ্রস্ত করা হয় এবং ৮ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের একটি অংশের দাবি, অনিয়মের অভিযোগ থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা বা আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে বডিগুলো ক্ষতিগ্রস্ত করার বিষয়টি তাদের কাছে সমীচীন মনে হয়নি।
এদিকে ইজারাদার আব্দুল মান্নান দাবি করেন, তিনি সরকারের কাছ থেকে বৈধভাবে বালুমহালের ইজারা নিয়েছেন। তার ভাষ্য, ইজারা এলাকার একটি অংশে স্বাভাবিকভাবেই নুড়ি পাথর রয়েছে। তারা আলাদাভাবে পাথর উত্তোলন করছেন না; বালু উত্তোলনের সময় নুড়ি পাথর উঠে আসছে।
তিনি আরও বলেন, “প্রশাসন চাইলে তদন্ত করে আইন অনুযায়ী জরিমানা বা অন্য ব্যবস্থা নিতে পারে। কিন্তু ইজারা এলাকার ভেতরে বডিগুলো ক্ষতিগ্রস্ত করা সঠিক হয়নি।”
এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর