ঢাকা |
প্রকাশিত: 6:27 PM, August 10, 2026
ছাতক প্রতিনিধিঃ
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক মামলার আসামি এবং পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) রাতে ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ছাতক থানার মামলা নং-১৫(৮)২০২৬-এর এজাহারনামীয় আসামি বিশ্বনাথ উপজেলার লামাকজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের সোনা মজিদের ছেলে মিনহাজ উদ্দিনকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া জিআর-৭০/২০২৬ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের লায়েক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে জিআর-২২০/২৪ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি পৌর শহরের চরেরবন্দ এলাকার মৃত আঃ খালেক মিয়ার ছেলে আলেক মিয়াকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিজ্ঞ আদালতে সপোর্দ করা হয়েছ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host