ঢাকা |
প্রকাশিত: 11:07 PM, August 5, 2026
চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মত্যাগের স্মৃতি অম্লান রাখার লক্ষ্যে আগামী ৫ আগস্ট, বুধবার সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দিনব্যাপী দুটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০:০০ ঘটিকায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
এছাড়া একই দিন বিকেল ৪:০০ ঘটিকায় দরগাহ গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলে শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচি দু’টি সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, মহানগরের ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ সকল নেতাকর্মী, ছয়টি থানার আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host