ঢাকা |
প্রকাশিত: 3:31 AM, September 4, 2026
হাফিজুল হক অনিক, বিয়ানীবাজার প্রতিনিধিঃ
সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২১ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এর দিকনির্দেশনায় চারখাই পুলিশ ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সিলেট জ-১১-০৭১৭ নম্বরের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় জকিগঞ্জ উপজেলার বড় সুলতানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শহিদুল ইসলামকে আটক করা হয়েছে।
বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host