মানবাধিকার কর্মী ও সমাজসেবক মিনহাজ চৌধুরীর সন্ধান মিলেছে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার; নিখোঁজের কারণ ও কারা জড়িত এখনো জানা যায়নি

প্রকাশিত: 12:20 AM, September 1, 2026

মানবাধিকার কর্মী ও সমাজসেবক মিনহাজ চৌধুরীর সন্ধান মিলেছে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার; নিখোঁজের কারণ ও কারা জড়িত এখনো জানা যায়নি

নিজস্ব প্রতিবেদকঃ
মানবাধিকার কর্মী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মিনহাজ চৌধুরীর সন্ধান পাওয়া গেছে। প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
তবে কী কারণে মিনহাজ চৌধুরী নিখোঁজ হয়েছিলেন, কারা তাকে নিখোঁজের সঙ্গে জড়িত এবং কোথায় বা কীভাবে তিনি ছিলেন এসব বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
মিনহাজ চৌধুরীর সন্ধান পাওয়ার খবরে তার পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও নিজ এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘ সময় উদ্বেগ ও উৎকণ্ঠার পর তার সন্ধান মেলায় পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন।
মিনহাজ চৌধুরী একজন মানবাধিকার কর্মী, সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। তার নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় মানুষের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছিল।
এদিকে, মিনহাজ চৌধুরী কীভাবে নিখোঁজ হয়েছিলেন এবং ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা তদন্তের পরই বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
ঘটনার বিস্তারিত তথ্য ও প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী বক্তব্য পাওয়া গেলে তা জানানো হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর