ঢাকা |
প্রকাশিত: 6:33 PM, August 10, 2026
তৌফিকুর রহমান তাহের,
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ::
সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া (মধুপুর) গ্রাম থেকে দুই শিশু সন্তানসহ তাদের বাবা কামরুল নিখোঁজ হয়েছেন। গতকাল বিকেল থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
নিখোঁজ শিশুরা হলো—মোহাদ্দেস (৭) ও তুলনা আক্তার (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ কামরুল পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি গ্রামে গ্রামে ফেরি করে মসলা ও সাবান বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গতকাল বিকেলে কামরুল ও তাঁর দুই সন্তান একসাথে নিখোঁজ হন। তবে শিশুরা বাবার সাথে গেছে নাকি আলাদাভাবে অন্য কোথাও—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কামরুলের কাছে কোনো মোবাইল ফোন না থাকায় স্বজনেরা তাঁর সাথে যোগাযোগ স্থাপন করতে পারছেন না।
সন্তানদের হারিয়ে দিশেহারা মা আফরোজা বেগম আকুতি জানিয়ে বলেন, “আমার সন্তানরা কোথায় আছে জানি না। তারা কি বাবার সাথে আছে, নাকি অন্য কোথাও—ভেবে বুক ফেটে যাচ্ছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেরুয়া গ্রামের সালিসি ব্যক্তিত্ব মোশাররফ মিয়া জানান, নিখোঁজের খবর শোনার পর থেকে পরিবারটিতে চরম উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
ঘটনার পর থেকে নিখোঁজদের বাড়িতে স্বজন ও প্রতিবেশীরা ভিড় জমাচ্ছেন। কোনো হৃদয়বান ব্যক্তি তাঁদের সন্ধান পেয়ে থাকলে ০১৭৬৩-১৭৫৪৮৬ অথবা ০১৬০০-৫১০৬৮৯ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host