ঢাকা |
প্রকাশিত: 6:30 PM, August 10, 2026
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ;
তৌফিকুর রহমান তাহের
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা বিরাজ করেছে। অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করেই আজ শনিবার থানা পয়েন্ট এলাকায় মিছিল, পাল্টা মিছিল ও সমাবেশ করেছে উভয় পক্ষের নেতাকর্মীরা।
সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী এবং তাঁর ছোট ভাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) ও তাহির রায়হান চৌধুরী পাবেল গ্রুপের মধ্যে গত কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে এই উত্তেজনার সূত্রপাত। আজ সকাল থেকে দুই পক্ষের অবস্থানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
নিষেধাজ্ঞা সত্ত্বেও মাসুক চৌধুরী সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা দিরাই থানা পয়েন্টে নির্ধারিত সমাবেশ পরিচালনা করেন। এতে জেলা ও উপজেলা বিএনপির একাধিক শীর্ষ নেতা বক্তব্য দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host