ঢাকা |
প্রকাশিত: 12:19 AM, August 19, 2026
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, চোরাচালান মামলার আসামি ও মোবাইল কোর্ট মামলার আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং-২৪(৮)২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারার মামলায় ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের মৃত মৃত হবিবুর রহমানের ছেলে মরম আলী (২৩) কে গ্রেফতার করা হয়। এছাড়া নন-জিআর-১৫/১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উত্তর খুরমা ইউনিয়নের গাবুরগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে মুরসালিন (১৯) কেও গ্রেফতার করা হয়।
অন্যদিকে, ছাতক থানার মামলা নং-২৫(৮)২০২৬, দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)(২)/২৫-ডি ধারার মামলায় নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের আব্দুস ছালামের ছেলে মোঃ মজিদ (৩৫) এবং একই এলাকার মোঃ আলা উদ্দিনের ছেলে মোঃ জুবায়ের (২৫) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার ১৮ আগস্ট সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে মাধবপুরস্থ মেসার্স এ.কে ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে অভিযান চালায়। এ সময় একটি সিএনজি অটোরিকশার ভেতর থেকে ১৭০ প্যাকেট ভারতীয় ফুচকা, যার মোট ওজন ১৭০ কেজি এবং আনুমানিক মূল্য ৩৯ হাজার ১০০ টাকা, উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা, যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা, জব্দ করা হয়েছে।
এছাড়া মোবাইল কোর্ট মামলা নং-৭৬/২০২৬-এর আসামি নোয়ারাই ইউনিয়নের পূর্ব নোয়ারাই গ্রামের জনি আহমেদ (২৬), নোয়ারাই গ্রামের মোঃ মহিউদ্দিন (৩৭) এবং জিয়াউল হক (৩৫)-কে গ্রেফতার করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিজ্ঞ আদালতে সপোর্দ করা হয়েছ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host