ঢাকা |
প্রকাশিত: 12:23 AM, August 19, 2026
তৌফিকুর রহমান তাহের বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ::
সুনামগঞ্জের শাল্লায় বিশেষ অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবা, চোলাই মদ ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আটগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,
মো: হেলাল মিয়া (৪৪) দৌলতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
মো: তোফাজ্জল হোসেন (৪৬) আটগাঁও (বড়হাটি) গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
মো: খিজির মিয়া (৩৬) উজানগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host