ঢাকা |
প্রকাশিত: 12:26 AM, August 19, 2026
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ওসমানীনগর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সিলেট-২ (ওসমানীনগর ও বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ওসমানীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা এবং স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্যজীবীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তাহসিনা রুশদীর লুনা। অনুষ্ঠানে বক্তারা উপজেলার মৎস্য উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host