ঢাকা |
প্রকাশিত: 9:34 AM, August 25, 2026
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে স্বজনপ্রীতি এবং বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।
একই সঙ্গে এ বিষয়ে প্রতিবাদ জানানোয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষ থেকে আইনি ব্যবস্থার হুমকির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে দিরাই শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌর ও দিরাই সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু বলেন, ফ্যামিলি কার্ডের মতো সংবেদনশীল প্রকল্পে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার নিয়ম থাকলেও এখানে তা মেনে চলা হয়নি। ফলে সাধারণ প্রার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। অবিলম্বে তদন্ত করে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে।
সদস্য সচিব তানভীর চৌধুরী বলেন, “জনগণের অর্থে পরিচালিত কোনো সরকারি কার্যক্রমে পক্ষপাতিত্ব বা দলীয়করণ মেনে নেওয়া যায় না। আইনি ব্যবস্থার ভয় দেখিয়ে এই ন্যায্য আন্দোলন থামানো যাবে না।
অবস্থান কর্মসূচি থেকে ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত এই নিয়োগ বাতিল করা না হলে দিরাই উপজেলা ছাত্রদল পরবর্তীতে আরও কঠোর গণতান্ত্রিক কর্মসূচি পালন করবে
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host