যুক্তরাজ্য প্রবাসী সাবেক জামায়াত নেতার বাড়িতে ছাত্রদল-যুবদলের হামলা ও ভাঙচুর

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬

যুক্তরাজ্য প্রবাসী সাবেক জামায়াত নেতার বাড়িতে ছাত্রদল-যুবদলের হামলা ও ভাঙচুর

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত মোঃ আখলাকুর রহমান সাহেবের ছেলে সাবেক জামায়াত নেতা ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী মোঃ এনায়েতুর রহমান এর বাড়িতে সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনার বিবরনে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নং মিরপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী মোঃ এনায়েতুর রহমানের বাড়িতে জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা মামুনুর রশীদ মামুন ও শামসুল ইসলাম জাবিরের নেতৃত্বে স্থানীয় ছাত্রদল ও যুবদল এর ২৫/৩০ জন সন্ত্রাসী গতকাল ১৬ এপ্রিল ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার বাড়িতে গিয়ে তার নাম ধরে গালিগালাজ করে এবং ঘরের দরজা-জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে।

এ সময় ঘরের ভিতরে থাকা মোঃ এনায়েতুর রহমানের
পরিবারের সদস্যরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন। তাদের আর্তচিৎকারে আশপাশের বাড়ি-ঘর হতে লোকজন জড়ো হতে থাকলে সন্ত্রাসীরা তাদের সাথে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র উচিয়ে জনসাধারণকে ভয় দেখিয়ে ঘটনাস্হল ত্যাগ করে।

স্থানীয় সুত্রে আরো জানা যায় যে, সাবেক জামায়াত নেতা যুক্তরাজ্য প্রবাসী, মোঃ এনায়েতুর রহমানের ফেইসবুক আইডি থেকে সরকার বিরোধী ও বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে লেখালেখিকে কেন্দ্র করে উক্ত হামলা ও ভাঙচুরের মত জঘন্যতম ঘটনা সংঘটিত হয়েছে।

উক্ত ঘটনার জন্য স্থানীয় ছাত্রদল ও যুবদলের চিহ্নিত সন্ত্রাসীদের দায়ী করে তাদের বিরুদ্ধে মোঃ এনায়েতুর রহমানের বড় ভাই জনাব অলিউর রহমান চান মিয়া জগন্নাথপুর থানায় মামলা দায়ের করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিতে অপারগতা প্রকাশ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় উক্ত ঘটনার পর থেকে মোঃ এনায়েতুর রহমানের পরিবারের সদস্যদের মাঝে এক অজানা আতঙ্ক বিরাজ করছে।

জগন্নাথপুর উপজেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার আমির/সভাপতি মাওলানা লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন এক যৌথ বিবৃতিতে সাবেক জামায়াত নেতা মোঃ এনায়েতুর রহমানের বাড়িতে ছাত্রদল-যুবদল কতৃক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জামায়াত নেতারা ঐ যৌথ বিবৃতিতে আরো বলেন, বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জাতীয় নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে বিজয় লাভ করে দেশের বিভিন্ন স্হানে ভিন্নমত পোষনকারীদের তথা বিরোধী দলীয় নেতা-কর্মীদের বাসা বাড়িতে হামলা ও ভাঙচুর করে আওয়ামী ফ্যাসিবাদকে ও হার মানাচ্ছে। অনতিবিলম্বে মোঃ এনায়েতুর রহমানের বাড়ীতে হামলা ও ভাঙচুরে জড়িত ছাত্রদল-যুবদলের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর