ধর্মপাশার ডুবাইল বিল জলমহাল দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত: 6:52 PM, July 24, 2026

ধর্মপাশার ডুবাইল বিল জলমহাল দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ডুবাইল বিল গ্রুপ জলমহাল জবরদখলের চেষ্টা, নৌকা ভাঙচুর, মাছ লুট এবং ইজারাদার ও পাহারাদারদের প্রাণনাশের হুমকির অভিযোগে শুক্রবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে জয়ধনা মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য মালেক সিকদারের পক্ষে জহিরুল হক হিরা অভিযোগ করেন, গত ২১ জুলাই মঙ্গলবার
দুপুরে ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মোঃ নূরুল ইসলাম (বিএসসি) পিতা- আজমত আলী, আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আলম হাদিস,
পিতা-মৃত আব্দুল হাকিম,
আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, পিতা-মৃত কালাচান মজুমদার,সেলবরষ ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য মিলন চৌধুরী,বিএনপি নেতা
আবুল কাশেম মেম্বার,পিতা- লাল মিয়া,আশিক খান, পিতা- আলতাবুর রহমান খান, কামরুল হাসান চৌধুরী, পিতা গোলাম হোসেন চৌধুরী,
হুমায়ন, পলাশ মিয়া, পিতা- জয়নাল, কালাম মিয়া, পিতা- মৃত আখের আলী, রয়েল মিয়া, পিতা- কালাম মিয়া,
হিরন খান, পিতা-মৃত আহাদ আলী খান, বাপ্পু মিয়া, পিতা-সজরুল,রবিন মিয়া, পিতা- আলম মিয়া,আলম মিয়া, পিতা- মৃত আখের আলী, কামাল, পিতা- কদর আলী, ছদ্দু মিয়া, মৃত সঞ্জু তালুকদার, মাহাবুব পিতা আব্দুর রশিদ মিয়া,আমীর উদ্দিন পিতা- মৃত সুমন মুন্সী,
ধন মিয়া, মৃত ইদ্রিস মিয়া,
মিলন মিয়া, পিতা- আলাউদ্দিন, সোহান মিয়া গংরা সঙ্গবদ্ধভাবে মো নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বে ২০ থেকে ২৫ জন মিলে দুটি নৌযান নিয়ে অনধিকার জলমহালে প্রবেশক্রমে মহড়া দিয়ে আমাদের জলমহালের নৌকা ভাংচুর,মাছ লুট, পাহাড়াদার এবং সমিতির পক্ষে আমি ইজারাদারকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এঘটনায় আমি জয়ধনা মৎস্যজীবি সমবায় সমিতির সাবেক সভাপতি ও বর্তমান নির্বাচিত বৈধ সদস্য অভিযোগকারী মালেক সিকদার নেতাকর্মীদের হুমকির ভয়ে গ্রাম ছেড়ে সুনামগঞ্জ জেলা শহরে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছি। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হল গত ১৫ জুলাই ২০২৬ ইং, সকাল ৮ টার দিকে ওইদিন অভিযুক্তরা রামদা, ছুরি, লোহার রড ও বিভিন্ন প্রকার কারেন্ট জালসহ ৩টি ইঞ্জিনচালিত নৌকাযোগে জলমহালে অনধিকার প্রবেশ করে। টের পেয়ে পাহারাদার সাক্ষীগণ একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে অভিযুক্তরা গালমন্দ শুরু করে। পাহারাদার মোজাফফর হক প্রতিবাদ করলে অভিযুক্ত আশিক খানের হুকুমে তৎকালীন সময়ে ২০-২৫ জন লোক লাঠি দিয়ে পাহারাদারদের এলোপাতাড়ি মারপিট করে এবং নৌকা থেকে পানিতে ফেলে দেওয়ার পর পাহাড়াদারদের চিৎকার শুনে আমি অন্য একটি নৌকাযোগে ঘটনাস্থলে গিয়ে দেখি, অভিযুক্তরা বিভিন্ন জাতের মাছ লুট করে নিয়ে যাচ্ছে। লুটকৃত মাছ ও নৌকার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা হবে। এঘটনায় আমি গত (১৯ জুলাই) বাদী হয়ে সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছি। এদিকে গত ৮ জুন ২০২৬ ইং তারিখে আমার লীজকৃত ডুবাইল বিলের বাৎসরিক ৬২ লক্ষ টাকা খাজনা পরিশোধের রশিদ নেওয়ার জন্য আমি সুনামগঞ্জ জেলা প্রশাসকের ডেপুটি কালেক্টর অফিসে এসেছিলাম। অফিসের কাজ শেষে বাড়ীতে যাওয়ার জন্য আব্দুজ জহুর সেতুর ব্রীজের কাছে গেলে কামরুল হাসান চৌধুরী,আশিক খান,পলাশ,মিলন গংদের সাথে থাকা ১০০ শত টাকার ৩টি নন জুডিসিয়াল খালি স্ট্যাম্প বাহির করিয়া প্রাণে হত্যার ভয় দেখাইয়া ৩টি স্ট্যাম্পে আমার কাছ থেকে জোরামূলে স্বাক্ষর নিয়া আমার বড় ধরনের ক্ষতি সাধন করবে বলে হুমকি দেয়। এমতাবস্থায় ঐ চক্রের হাত থেকে আমার স্বাক্ষরিত স্ট্যাম্পগুলি উদ্ধার করা বিশেষ প্রয়োজন। উল্লেখ, গত ২৭/১২/২০২৪ ইং তারিখে দিবাগত রাত অনুমান ১১ ঘটিকার সময় সমূহ ২য়পক্ষগণ অনধিকার আমার জলমহালে প্রবেশ করিয়া হুকুম দাতার হুকুমে মাছ চুরি করার অপরাধে ধর্মপাশা থানায় অভিযোগ দায়ের করি। মামলা নং ০৩ তারিখ ৩/১/২০২৫। বর্তমানে বিচারাধীন আছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় মালেক সিকদার গ্রাম ছেড়ে সুনামগঞ্জ শহরে অবস্থান করছেন। এ ঘটনায় বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ এবং পূর্বের একটি মামলার বিষয়ও উল্লেখ করা হয়। একই সঙ্গে জোরপূর্বক খালি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও করা হয়।

সংবাদ সম্মেলনে জলমহালের আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি রাজস্ব আদায় নিশ্চিত করা এবং প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নূরুল ইসলাম (বিএসসি) বলেন, তারা একজন অসহায় মানুষকে সহযোগিতা করতে হাওরে গিয়েছিলেন। ইজারাদারকে হুমকি, নৌকা ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর