তাহিরপুর থানায় ওসি ফারুক আহমেদের যোগদান

প্রকাশিত: 12:25 AM, July 17, 2026

তাহিরপুর থানায় ওসি ফারুক আহমেদের যোগদান

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ।

নবনিযুক্ত ওসি ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদক, চোরাচালান,নদীর পরিবেশ রক্ষা,বাল্যবিবাহ প্রতিরোধ,বালু-পাথর খেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স সহ অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের জন্য জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তাহিরপুর থানায় নতুন ওসির যোগদানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং জনগণ দ্রুত ও আন্তরিক পুলিশি সেবা পাবেন। পাশাপাশি তিনি উপজেলার সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর