ঢাকা |
প্রকাশিত: 12:35 AM, July 17, 2026
মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা,পাটলাইসহ বিভিন্ন নদ নদী ও টাংগুয়ার হাওরসহ বিভিন্ন হাওরে পানি বাড়তে শুরু করেছে।
পানি বাড়ায় উপজেলার মাহতাবপুর,নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে,এবং পানি আরও বাড়লে বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করবে, এমন পরিস্থিতি হাওর পাড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা
এদিকে,সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে,তাহিরপুরের লাউড়েরগড়ে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে,যাদুকাটা নদীর পানি বিপদসীমার ০.৩৫ মিটার নিচে রয়েছে। জেলায় গত ২৪ ঘটনায় ১১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানির লেভেল ৫১ সেমি বৃদ্ধি পেয়েছে। পানি বিপদ সীমার ০.৬০ মিটার নিচে রয়েছে। চলতি মৌসুমে সর্বোচ্চ ২৬৫ মিলি বৃষ্টিপাত হয়েছে।
তাহিরপুর উপজেলা সীমান্তের চারাগাও এলাকার বাসিন্দা এইচ এম আব্দুল হামিদ জানান,টানা বৃষ্টিতে ভারত থেকে ছড়া দিয়ে প্রবল বেগে পানি ভাটির দিকে নামায় বসতবাড়ি কিছু ক্ষতি গ্রস্ত হয়েছে। আর ছড়ার পাড়ের বসত বাড়ি, মাদ্রাসা ভাঙনের মুখে পড়ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক জানিয়েছেন,
টানা বৃষ্টিপাত আগামী ৭২ঘন্টা হওয়ার পূর্বভাস রয়েছে,এতে করে নিন্মাঞ্চলে সল্প মেয়াদে বন্যা হতে পারে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host