ঢাকা ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে| এ সময় নবীনদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেছেন, ক্যাম্পাসে র্যাগিংয়ের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জিরো টলারেন্স’ বা কঠোর অবস্থানে থাকবে| বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন|
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও ˆবদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী|
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শাবিপ্রবি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়| তোমরা যারা এখানে ভর্তির সুযোগ পেয়েছো, তারা অত্যন্ত ভাগ্যবান| এখান থেকেই আগামী দিনের শিক্ষাবিদ, গবেষক এবং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে| তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে| বিশেষ করে নবীন শিক্ষার্থীদের আবাসন ও খাবারের মান বজায় রাখার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যত্নবান হতে হবে| এই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা তা আন্তরিকতার সাথে করব, যেন শিক্ষার্থীরা একটি সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনা চালিয়ে যেতে পারে|
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সিলেটের কৃতি সন্তান ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানসহ যাদের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়টি আজকের এই অবস্থানে এসেছে, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন| একই সাথে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলরবৃন্দ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অবদান স্মরণ করেন|
নবীনদের উদ্দেশ্যে ভাইস চ্যান্সেলর বলেন, আজ থেকে তোমরা শাবিপ্রবি পরিবারের অংশ| তোমাদের একাডেমিক কার্যক্রম যথাসময়ে শেষ করার ব্যাপারে প্রশাসন বদ্ধপরিকর| ক্যাম্পাসে র্যাগিংয়ের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জিরো টলারেন্স’ বা কঠোর অবস্থানে থাকবে|
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host