ঢাকা |
প্রকাশিত: 6:59 PM, July 24, 2026
ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর উত্তরপাড়া এলাকায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ জুলাই) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহমতপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ মাটি ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর ও একটি হুইল লোডার জব্দ করে বিকল করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।
এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host