ঢাকা |
প্রকাশিত: 12:14 AM, July 17, 2026
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে এসআই সাহাব উদ্দিন, এএসআই মোহাম্মদ সারোয়ার, এএসআই লিটন দেবনাথ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ওপর থেকে গিয়াস উদ্দিন (পিতা: মৃত হাবেল উদ্দিন, মাতা: জয়গন নেছা), গ্রাম: ভিতরিখেল হাওর, ইউনিয়ন: মধ্য জাফলং, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেটকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল, একটি কালো স্কুলব্যাগে রাখা ভারতীয় আমদানি নিষিদ্ধ Officer’s Choice Blue ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটারের ১৯ বোতল এবং Royal Green ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটারের ৯ বোতল হুইস্কি জব্দ করা হয়।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host