৩০ অক্টোবরের কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সফল করতে ছাতকে মতবিনিময় সভা

প্রকাশিত: 12:53 AM, August 28, 2026

৩০ অক্টোবরের কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সফল করতে ছাতকে মতবিনিময় সভা

ছাতক প্রতিনিধিঃ
খলিফায়ে মাদানী শায়খুল ইসলাম লুৎফুর রহমান বর্ণভী (রহ.) কর্তৃক ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক ইসলামী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে আগামী ৩০ অক্টোবর ২০২৬ ঈসায়ী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সফল ও বাস্তবায়নের লক্ষ্যে ছাতকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ ঈসায়ী, মঙ্গলবার, বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ছাতক বাজার চাঁদনীঘাট জামে মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, শায়খুল হাদীস মুফতি মুহা. রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।

সভায় সভাপতিত্ব করবেন মাওলানা আব্দুল হান্নান সাহেব গনেশপুরী, আমির, আঞ্জুমানে হেফাজতে ইসলাম, ছাতক উপজেলা শাখা।

এতে দেশবরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আয়োজকরা জানান, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সফল ও বাস্তবায়নের লক্ষ্যে এ মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম, ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত হয়ে সভাটি সফল করার জন্য আন্তরিকভাবে দাওয়াত ও অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ ২৪ খবর