লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি
ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক

প্রকাশিত: 1:11 PM, August 29, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি</span> <br/> ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক

নিজস্ব প্রতিবেদকঃ

উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ আয়োজন ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এবারের ফোবানা কনভেনশন। উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এ মহাসম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী অংশ নেবেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার (বিএসি) ব্যবস্থাপনায় আয়োজিত সম্মেলনের প্রথম দিনের কর্মসূচি শুরু হবে ৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায়। এ সময় ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল, হোস্ট কমিটি এবং ফোবানার নির্বাহী কমিটির নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

সফরকালে ৫ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেওয়ার কথা রয়েছে প্রবাসী কল্যাণমন্ত্রীর।

ফোবানা সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আগামী ৮ সেপ্টেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর