জিরা, কম্বল, ফল, কসমেটিকস, গরু ও পান মসলা জব্দ; অভিযানে বিজিবির পাঁচ বিওপি
সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার নেই

প্রকাশিত: 1:26 PM, August 29, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>জিরা, কম্বল, ফল, কসমেটিকস, গরু ও পান মসলা জব্দ; অভিযানে বিজিবির পাঁচ বিওপি</span> <br/> সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য, গরু এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় জিরা, কম্বল, বিভিন্ন ধরনের ফল, কসমেটিকস, পান মসলা ও সুপারি ছাড়াও গরু আটক করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়েছে।

বিজিবির হিসাব অনুযায়ী, আটক করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক মালামালের বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর