শাহ রুবেল আহমেদ এর পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: 2:48 AM, August 29, 2026

শাহ রুবেল আহমেদ এর পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ি শাহ রুবেল আহমেদ এর পিতা মরহুম শাহ সামছুল ইসলামের বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা শাহ রুবেল আহমেদ এর মল্লিকপুরস্থ নিজ বাস ভবনে দোয়া ও মোনাজাত পড়ান হাফেজ মাওলানা তাজুল ইসলাম, মাওলানা রোকন উদ্দিন,মাওলানা আমিরুল ইসলাম,মাওলানা সিদ্দিকুর রহমান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ জেলা ইউনিটের সাবেক সভাপতি এডভোকেট পীর মতিউর রহমান,সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ফুল মিয়া, ব্যবসায়ি নাছির মিয়া,শহীদ আলম,আইনজীবি সহকারী সুলতান মিয়া ও তকিবুর রহমান প্রমুখ।

গত রবিবার বিকেল ৪টায় ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গৌরারংস্থ নিজ গ্রামের বাড়ি হোসেনপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন সমপন্ন করা হয়। জীবদ্দশায় তিনি তাবলীগ-জামায়াতের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।##

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর