ঢাকা |
প্রকাশিত: 1:26 AM, August 31, 2026
আব্দুল হালিম গোয়াইনঘাট, প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট সদর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের এক সদস্যের অসুস্থ ছেলের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি।
মানবিক সহায়তার অংশ হিসেবে সম্প্রতি শিশুটির চিকিৎসার জন্য এ অর্থ প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী কল্যাণ পরিষদ শুধু প্রবাসীদের কল্যাণেই নয়, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেও কাজ করে যাচ্ছে।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ডাক্তার মুহিবুর রেজা বাবুল ও গোলাম রব্বানী ফারুক। এছাড়া স্থানীয় প্রতিনিধি কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, অসুস্থ শিশুটির দ্রুত সুস্থতা কামনা করে ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host