শাল্লায় সর্বপ্রথম উপজেলা প্রেসক্লাবের কার্যালয় ও কনফারেন্স রুমের শুভ উদ্বোধন

প্রকাশিত: 1:29 AM, August 31, 2026

শাল্লায় সর্বপ্রথম উপজেলা প্রেসক্লাবের কার্যালয় ও কনফারেন্স রুমের শুভ উদ্বোধন

তাপস চন্দ্র দাস, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মুলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে সর্বপ্রথম ‘শাল্লা উপজেলা প্রেসক্লাবের’ কার্যালয় ও কনফারেন্স রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় ফিতা কেটে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক এদিনের প্রতিনিধি শান্ত কুমার তালুকদারের সভাপতিত্বে ও কালের কণ্ঠের প্রতিনিধি সন্দীপন তালুকদার সুজনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, আব্দুল করিম (মাস্টার), উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা: ওসমান গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান সূচীর আহ্বায়ক ছিলেন দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি মো: দিলুয়ার হোসেন।

এদিকে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন চৌধুরী প্রেসক্লাবের অফিস উদ্বোধনী অনুষ্ঠানের সফলতা কামনা করেন।

বক্তারা বলেন, এই প্রথম শাল্লা উপজেলায় সাংবাদিকদের একটি নির্দিষ্ট বসার স্থান হওয়ায় সমাজের সকল পেশার মানুষ উপকৃত হবে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিকদের অফিস হওয়ায় এলাকার সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গুরুত্ব পাবে। মাদক নির্মূল ও দুর্নীতির বিরুদ্ধে এবং সত্য ও ন্যায়ের পক্ষে লেখনীর মাধ্যমে সমাজ তথা রাষ্ট্রকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, শাল্লা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর