ঢাকা |
প্রকাশিত: 2:14 AM, September 3, 2026
ছাতক প্রতিনিধিঃ
ছাতকের খুরমা উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাইরগাঁও থেকে মোহনপুর হয়ে বুড়াইরগাঁও পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি আজও পাকা হয়নি। দীর্ঘদিন ধরে কাঁচা ও বেহাল অবস্থায় পড়ে থাকা এই সড়কের কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের জানান, এটি এলাকার অন্যতম প্রধান যোগাযোগ সড়ক। প্রতিদিন প্রায় হাজারো মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। কিন্তু রাস্তার বিভিন্ন স্থানে গর্ত, কাদামাটি ও ভাঙাচোরা অংশ থাকায় বর্ষা মৌসুমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কর্দমাক্ত হয়ে যায়, ফলে পথচারী, শিক্ষার্থী, কৃষক ও কর্মজীবী মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অসুস্থ রোগীরা। জরুরি মুহূর্তে রোগীকে হাসপাতালে নেওয়ার সময় কাঁচা ও নাজুক সড়ক পার হতে গিয়ে পরিবারগুলোকে চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেক সময় যানবাহন চলাচলও ব্যাহত হয়।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে অবহেলিত এই খাইরগাঁও–মোহনপুর–বুড়াইরগাঁও সড়কটি দ্রুত পাকাকরণ করা হোক। সাধারণ মানুষের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host