দোয়ারায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা

প্রকাশিত: 4:02 AM, September 2, 2026

দোয়ারায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা

মোঃ আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি দেশ ও জনগণের স্বার্থে কাজ করে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, দোয়ারা বাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাষ্টার, ‎জেলা বিএনপির সদস্য সামসুল হক নমু, জেলা বিএনপির সদস্য এম এ আব্দুল বারি,‎উপজেলা বিএনপির সদস্য নুর আলি ইমরান, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মকবুল মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রুবেল তালুকদার সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ‎নরসিংপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, নরসিংপুর ইউনিয়ন বিএনপি নেতা নওশাদ জামিল, নরসিংপুর ইউনিয়ন বিএনপি নেতা হুশিয়ার আলি, নরসিংপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল সহ ৯ টি ইউনিয়নের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর